বৃহস্পতিবার
০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নিষিদ্ধ পলিথিনে ভরপুর বাজার, অধিদপ্তরের দাবি অভিযান চলমান

সাইফুল ইসলাম
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ১২:০৬ এএম আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ১২:১০ এএম
নিষিদ্ধ পলিথিন ব্যবহার
expand
নিষিদ্ধ পলিথিন ব্যবহার

অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে নতুন করে আটঘাট বেঁধে শুরু হয় নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধের আলোচনা।

সিদ্ধান্ত হয় বাজারের সকল পর্যায় থেকে বন্ধ করা হবে পলিথিনের ব্যবহার।

পলিথিন নিষিদ্ধের আটঘাট বেঁধে শুরু হওয়া অভিযানের পরেও সরেজমিনে কী পরিস্থিতি দেখতে বুধবার (১ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজার ঘুরে উঠে এলো ভিন্ন চিত্র। কারওয়ান বাজার, কী নেই এখানে? পকেটে টাকা থাকলে সবকিছুই মিলছে এখানে। চোখ যেদিকে যায় সেদিকেই পলিথিনের ব্যবহার। তবে কী পলিথিন নিষিদ্ধ কেবল কাগজ কলমে?

সবজি বিক্রির দোকান থেকে শুরু করে ছোট দোকান, বড় দোকান। পুরো বাজার জুড়েই পলিথিনের ব্যবহার চলে হরদমে। বাজারের ময়লা বর্জ্য অপসারণের জন্য ময়লার ভাগাড়ে যাচ্ছে যে ভ্যানটি সেটিও বলে দিচ্ছে খোলা বাজারে কতটুকু বন্ধ হয়েছে পলিথিনের ব্যবহার।

ব্যবসায়ীরা বলছেন পলিথিনের ব্যবহার কমাতে সবার আগে বিকল্প মাধ্যম সহজলভ্য করা জরুরি। ক্রেতা ঝুড়ি নিয়ে আসলে ব্যবহার কমানো সম্ভব বলে মনে করেন আরেক সবজি বিক্রেতা।

ক্রেতারা ব্যাগ নিয়ে না আসা নিজেদের ভুল স্বীকার করলেও কেউ অভিযোগ তুলছেন সরকারের দিকে। বলছেন, সরকারের পক্ষ থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে না এই নিষিদ্ধ পলিথিনের ব্যবহার।

ঢাকাসহ সারা দেশে প্রতিদিন ৫০ থেকে ৬০ কোটি টাকার পলিথিন বেচাকেনা হচ্ছে। ওই হিসাবে বছরে অন্তত ২০ হাজার কোটি টাকার নিষিদ্ধ পলিথিনের বাজার গড়ে উঠেছে।

বাজারে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে সরকারের পক্ষে কেন কঠোর নিয়ন্ত্রণ নেই জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) সৈয়দ ফরহাদ হোসেন বলেন, 'অভিযান চলমান আছে। আমাদের ম্যাজিস্ট্রেট প্রতিদিন বের হচ্ছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন