শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ১০:০৪ পিএম
expand
শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে সিলেট নগরীর কয়েকটি এলাকায় আগামীকাল শনিবার আট ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এই উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ ই আরেফিন।

১১ কেভি নয়াসড়ক ফিডারের কাজীটুলা, মানিকপীর মাজার রোড, নয়াসড়ক, বারুতখানা, জেল রোড, হাওয়াপাড়া, চারাদিঘীরপাড় ও আশপাশের এলাকা।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না: এছাড়া ১১ কেভি নাইওরপুল ফিডারের কাজী জালাল উদ্দিন স্কুল, নাইওরপুল পয়েন্ট, ওসমানী জাদুঘর, ধোপাদিঘীর উত্তরপার, অনাবিল, হোটেল অনুরাগ, ঝরনারপাড়, কুমারপাড়া পয়েন্ট, শাহী ঈদগাহ ও সংলগ্ন এলাকায়ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

প্রকৌশলী শামছ ই আরেফিন জানিয়েছেন, শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সংযোগ চালু করা হবে।

তিনি আরও বলেন, সাময়িক ভোগান্তির জন্য নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং সহযোগিতা কামনা করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন