সোমবার
৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

শাহ আমানতে এক মাসে বাতিল ২১২ ফ্লাইট

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৯:২১ এএম
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর
expand
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে বাংলাদেশের বিমান চলাচলেও। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত ও কাতারগামী রুটে ফ্লাইট পরিচালনায় বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে।

এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত এক মাসে মোট ২১২টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানবন্দর সূত্র বলছে, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের শারজাহ থেকে আগত একটি অ্যারাইভাল ফ্লাইট রয়েছে।

এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের আবুধাবিগামী একটি ডিপার্চার ফ্লাইট এবং এয়ার আরাবিয়ার শারজাহ রুটের একটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে।

তবে এদিন কিছু ফ্লাইট সচল ছিল। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৭টি অ্যারাইভাল ও সাতটি ডিপার্চার ফ্লাইট পরিচালিত হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইট স্থগিতাদেশ এখনো বহাল রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন