সোমবার
৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডেপুটি স্পিকারের সহকারী একান্ত সচিব হলেন মীর্জা নজরুল

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০২:০৫ এএম
expand
ডেপুটি স্পিকারের সহকারী একান্ত সচিব হলেন মীর্জা নজরুল

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মীর্জা সালমান আরশাদ নজরুল।

রোববার ( ২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের অভিপ্রায় অনুযায়ী তাঁর সহকারী একান্ত সচিব পদে মীর্জা সালমান আরশাদ নজরুল, পিতা: মীর্জা আব্দুল জব্বার, মাতা: জাহানারা বেগম, ঠিকানা: গ্রাম/রাস্তা: লেঙ্গুরা,ডাকঘর: সুসং-২৪২০, থানা: দূর্গাপুর, জেলা: নেত্রকোণা-কে চাকরির (বেতন ও ভাতাদি) নিয়োগ প্রদান করা হলো।

প্রজ্ঞাপনে আর বলা হয়, মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা মীর্জা সালমান আরশাদ নজরুল-কে তাঁর সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ডেপুটি স্পিকারের সহকারী একান্ত সচিবের দায়িত্ব পেয়ে মীর্জা নজরুল বলেন, ‘আলহামদুলিল্লাহ্। কৃতজ্ঞতা মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার মহোদয়ের প্রতি, আমার মতো একজন নগণ্য জাতীয়তাবাদী কর্মীর প্রতি আস্থা রাখার জন্য। সকলের দোয়া ও সহযোগিতায় যেন সততা এবং নিষ্ঠার সাথে আমার প্রতি প্রদত্ত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।’

এদিকে মীর্জা নজরুলের এই নতুন দায়িত্ব প্রাপ্তির খবরে দুর্গাপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা বলেন, শিক্ষিত ও মার্জিত মানুষ হিসেবে মীর্জা নজরুল তার দায়িত্ব সুন্দরভাবে পালন করতে সচেষ্ট হবেন,এই প্রত্যাশা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন