শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনও বহাল: তথ্য মন্ত্রণালয়

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৮:২২ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ক্রিকেটপ্রেমীদের মধ্যে যখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার নিয়ে নতুন করে আশার সঞ্চার হচ্ছিল, ঠিক তখনই এলো ভিন্ন সুর। নানা গণমাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ছড়ালেও সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল সম্প্রচারের ওপর আগের নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে।

শনিবার (২৮ মার্চ) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্য ডেইলি স্টারে ‘গভট লিফটস বার অন আইপিএল টেলিকাস্ট ইন বাংলাদেশ’ শিরোনামে এবং অন্যান্য গণমাধ্যমে বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রসঙ্গে প্রকাশিত ও প্রচারিত সংবাদটি তথ্য মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে।

মন্ত্রণালয় জানায়, আইপিএল প্রচার বন্ধের বিষয়ে বিগত সরকারের সিদ্ধান্ত এখনো বহাল আছে। এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এরই মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতামত ও পরামর্শ চেয়ে চিঠি দিয়েছে।

এতে আরও বলা হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতেই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সে সঙ্গে প্রকাশিত সংবাদের ভিত্তিতে সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করার লক্ষ্যে প্রতিবাদলিপিটি জরুরি ভিত্তিতে প্রচারের জন্য সংশ্লিষ্ট সব গণমাধ্যমকে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup