শুক্রবার
০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্পিকারের স্ত্রীর মৃত্যুতে সড়ক পরিবহন ও নৌপরিবহন মন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৬:০৫ পিএম
ছবি সংগৃহীত
expand

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী ও বিশিষ্ট শিক্ষাবিদ দিলারা হাফিজের মৃত্যুতে সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এবং নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শনিবার (২৮ মার্চ) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এক শোক প্রকাশ করেন তারা।

এক শোকবার্তায় মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, দিলারা হাফিজ ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ। দেশের শিক্ষা বিস্তার ও মানবসম্পদ উন্নয়নে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশ একজন মহীয়সী নারীকে হারালো।

প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান শোকবার্তায় বলেন, দিলারা হাফিজের শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ড ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। শিক্ষা বিস্তার ও মানবিক মূল্যবোধ গঠনে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

মন্ত্রী ও প্রতিমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank