

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে শনিবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে কক্সবাজারে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার তথ্য নিশ্চিত করা হয় বলে জানিয়েছে প্রশাসন।
সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চাঁদ দেখার খবর নিশ্চিত করা হয়।
এর আগে গত ১৮ মার্চ চাঁদ দেখার ওপর নির্ভর করে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করা হয়। তবে সেদিন মধ্যপ্রাচ্যের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সেখানে রমজান মাস ৩০ দিন পূর্ণ হয় এবং শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হয়।
মন্তব্য করুন
