বৃহস্পতিবার
১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদযাত্রায় চরম ভোগান্তি, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০৯:৫০ এএম আপডেট : ১৯ মার্চ ২০২৬, ০৯:৫৬ এএম
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার যানজট
expand
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোর থেকে যমুনা সেতুর পূর্ব থেকে রাবনা বাইপাস পর্যন্ত এই তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরমুখো মানুষ।

জানা গেছে, গতকাল সন্ধ্যার পর থেকে যানজট শুরু হয়। আজ বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট আরও দীর্ঘ হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন চালক ও ঈদে ঘরমুখো মানুষ। চালক ও যাত্রীরা জানান, গতকাল বুধবার (১৮ মার্চ) রাতে তারা ঢাকা থেকে রওনা হয়েছেন। ৭-৮ ঘণ্টা সময় লেগেছ টাঙ্গাইলে পৌঁছাতে। আর এখানেও দীর্ঘ যানজট।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরীফ জানান, যাত্রীদের নিরাপত্তা এবং যানজট কমাতে মহাসড়কে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। দ্রুত সময়ের মধ্যে যানজট নিরসন হবে বলে আশা করেন তিনি।

এদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর অংশে বুধবার সকাল থেকে থেমে থেমে যানজট রয়েছে। চন্দ্রা বাস টার্মিনালের আশপাশের ১২ কিলোমিটার যানজট রয়েছে। বুধবার গাজীপুরের ৪০ শতাংশ কারখানা ছুটি হওয়ায় এই যানজট সৃষ্টি হয়েছে।

কারখানা ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরে ছোটবড় প্রায় পাঁচ হাজার শিল্পকারখানা রয়েছে৷ এবারের ছুটি ধাপে ধাপে দেওয়া হয়েছে। গতকাল বুধবার অধিকাংশ কারখানা ছুটি হয়েছে। সর্বশেষ আজ বৃহস্পতিবার ৮৩৩টি কারখানা ছুটি হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন