মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যানজট পরিস্থিতি সরেজমিনে দেখতে গাজীপুরে প্রতিমন্ত্রী টুকু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৩:৪৪ পিএম
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
expand
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গাজীপুরের যানজট পরিস্থিতি সরেজমিনে দেখতে মহাসড়কের চন্দ্রা এলাকা পরিদর্শন করেছেন।

বুধবার (১৮ মার্চ) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোর এলাকায় পরিদর্শন করেন।

এসময় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানান, মহাসড়কের কোথাও কোনো যানজট নেই এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ সদস্যরা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।

তারা আরও বলেন, আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। বিশেষ করে যানজট নিরসনে পুলিশ মাঠে তৎপর রয়েছে এবং যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে কাজ করছে।

প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, যানবাহন স্বাভাবিক গতিতে চলছে। এই স্বাভাবিক গতি যেন অব্যাহত থাকে এজন্য পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মী কাজ করে যাচ্ছে। আশা করি ঈদের ছুটিতে সকলেই নিরাপদ নির্বিঘ্নে বাড়িতে ফিরতে পারবে। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশেই এই পদক্ষেপগুলো নিয়েছি।

প্রতিমন্ত্রী আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন। সবকিছুই উনার নজরে রয়েছে। আশা করি বাংলাদেশের জনগণ যে প্রত্যাশা নিয়ে আমাদের নির্বাচিত করেছেন সেই প্রত্যাশা অনুযায়ী আমরা জনগণের সেবক হয়ে কাজ করবো। আমরা যতক্ষণ আছি জনগণের সেবা দিয়ে যাবো।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Uzbekistan
Scheduled
23 Jun, 11:00 PM
VS
World Cup