বুধবার
১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিচার প্রক্রিয়ায় বর্তমান প্রশাসনের ওপর আস্থা নেই: জাবের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৭:৩৯ পিএম
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের
expand
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বলেছেন, ‘ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেপ্তার হলেও ঘটনার মূল পরিকল্পনাকারী ও সহায়তাকারীরা এখনো গ্রেপ্তার হয়নি।’

সোমবার (৯ মার্চ) বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাবের। ওসমান হাদির এই বিচার প্রক্রিয়ায় বর্তমান প্রশাসনের ওপর আস্থা নেই বলেও জানিয়েছে সংগঠনটি।

জাবের বলেন, ‘হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করতে জাতিসংঘের মাধ্যমে পৃথক তদন্তের উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ বিষয়ে সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের হস্তক্ষেপ চাই।’

সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের কটূক্তি এবং পুলিশের আচরণ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় বিচারপ্রক্রিয়ার ওপর সংগঠনের আস্থা কমে গেছে বলে জানান তিনি।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে পশ্চিমবঙ্গ থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদের মধ্যে একজন প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ। তাদের বিরুদ্ধে রাজ্য পুলিশ ভারতে অবৈধ প্রবেশের অভিযোগে মামলা করেছে। গ্রেপ্তার দুজনকে আদালতে তোলার পরে তাদের ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন