শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রাবাড়ি থানা থেকে লুট হওয়া বিপুল অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩০ পিএম
যাত্রাবাড়ি থানা
expand
যাত্রাবাড়ি থানা

জুলাই গণ-অভ্যুত্থানের সময় গত বছরের ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ি থানা থেকে লুট হওয়া পুলিশের ৮টি সাউন্ড গ্রেনেট, একটি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করছে র‍্যাব-১০। এঘটনায় তারা ১ জনকে গ্রেপ্তারও করেছে

বুধবার (৩ সেপ্টেম্বর) র‍্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান ।

তিনি বলেন, গত ৩১ আগষ্ট গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থেকে গত ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া ৪টি সাউন্ড গ্রেনেট উদ্ধারসহ মোহাম্মদ ফয়সাল খান নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে আরও ৪টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়।

তিনি বলনে, সাউন্ড গ্রেনেডের কোন সিরিয়াল নম্বর না থাকায় এগুলো কোন থানা থেকে লুট হয়েছিলো সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের মাঝিরকান্দি এলাকা থেকে ৫ আগস্ট যাত্রাবাড়ী থানা থেকে অস্ত্র লুট হয়ে একটি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। অস্ত্রের সিরিয়াল দেখে বোঝা যায় যাত্রাবাড়ী থানা থেকে এই অস্ত্র লুট হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন