

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান বলেছেন, নারীদেরকে পরিবার ও সামাজিক উন্নয়নের কেন্দ্রে রাখা হবে। বিএনপি সরকার বিশ্বাস করে নারী মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা হলে জাতীয় উন্নয়ন ও সামাজিক ন্যায় অর্জন সহজ হবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে সুবিধাবঞ্চিত নারী, শিশু এবং শ্রমজীবী মানুষের সম্মানে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করে তোলা। নারীরা যখন নিজের পায়ে দাঁড়াতে পারবে, তখনই একটি সমাজ সত্যিকার অর্থে উন্নত হবে। শিশুদের জন্য একটি নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলাই আমাদের ফাউন্ডেশনের অন্যতম প্রধান অঙ্গীকার। শিশুরা আগামীতে বড় হয়ে যেন নিজেদের পায়ে দাঁড়াতে পারে সেজন্য বাংলা ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখার বিষয়ে গুরুত্বারোপ করেন ডা. জুবাইদা রহমান।
তিনি আরো বলেন, দেশে বিদেশে কর্মসংস্থানে যাতে অগ্রাধিকার পাওয়া যায় সে কারণে মাধ্যমিক পর্যায় থেকে শিক্ষার্থীদের জন্য তৃতীয় ভাষা প্রয়োগ ও কারিকুলামে কারিগারি শিক্ষা অন্তর্ভূক্ত করা হবে বলেও জানান ডাক্তার জুবাইদ রহমান।
ডা. জুবাইদা রহমান দেশের চলমান প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক বার্তা প্রদান করেন। তিনি উল্লেখ করেন যে, নির্বাচনী ইশতেহারে বিএনপি জনগণের কল্যাণে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলো এখন পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জনস্বার্থে দেওয়া সেই সকল প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করবেন, যা দেশের সাধারণ মানুষের ভাগ্য বদলে সহায়ক হবে।
এতে ঢাকা-১৭ আসনের ভাসানটেক, কড়াইল বস্তি সহ সংশ্লিষ্ট এলাকার সুবিধাবঞ্চিত নারী ও শিশুরা উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
এছাড়াও জেডআরএফ‘র ডিরেক্টরদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, ডা. সৈয়দা তাজনিন ওয়ারিস সিমকী, অধ্যাপক লুৎফর রহমান, ব্যারিস্টার মীর হেলাল, অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীম, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ, প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরী প্রমুখ।
মন্তব্য করুন
