

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজনের জন্য যুক্তরাজ্য সব ধরনের সহায়তা দেবে বলে জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
সারাহ কুক বলেন, বৈঠকে জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে যুক্তরাজ্য প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত। বিশেষ করে ভোটার শিক্ষা কার্যক্রম, পোলিং এজেন্টদের প্রশিক্ষণসহ নির্বাচনের বিভিন্ন আনুষঙ্গিক বিষয়ে সহায়তা করবে ব্রিটিশ হাইকমিশন।
এর আগে নির্বাচন কমিশন ভবনে সিইসি নাসির উদ্দিনের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন ব্রিটিশ হাইকমিশনার।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গেও ধারাবাহিক বৈঠক করছে সংস্থাটি।
মন্তব্য করুন
