রবিবার
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় সরকার মন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন মো. ইউনুস আলী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০০ পিএম
মো. ইউনুস আলী
expand
মো. ইউনুস আলী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহকারী একান্ত সচিব (এপিএস) পদে মো. ইউনুস আলীকে নিয়োগ দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, মন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী মো. ইউনুস আলীকে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ৯ম গ্রেডে (২২,০০০-৫৩,০৬০ টাকা স্কেলে) এই নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, স্থানীয় সরকার মন্ত্রী যতদিন এ পদে থাকবেন অথবা মো. ইউনুস আলীকে তাঁর সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার ইচ্ছা পোষণ করবেন, ততদিন এই নিয়োগ কার্যকর থাকবে।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X