বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতি ও ধর্মান্ধতা একুশের চেতনার সঙ্গে সাংঘর্ষিক: ইফতেখারুজ্জামান

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৪ পিএম
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান
expand
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান

দুর্নীতি ও ধর্মান্ধতাকে একুশের চেতনার পরিপন্থী হিসেবে আখ্যায়িত করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

তিনি বলেছেন, যারা বৈষম্য তৈরি করে এবং মানুষের সমান অধিকার হরণ করে, তারা মূলত একুশের অবিনাশী আদর্শেরই বিরোধিতা করে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘বাংলাদেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই ছিল ভাষা আন্দোলনের অন্যতম লক্ষ্য।

বিশেষ করে ধর্ম বা জাতিগত পরিচয়ের ভিত্তিতে কোনো ধরনের বৈষম্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি সরাসরি একুশের চেতনার সঙ্গে সাংঘর্ষিক।’

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর অধিকারের ওপর গুরুত্বারোপ করে টিআইবি প্রধান বলেন, নারী, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু, আদিবাসী এবং প্রতিবন্ধীসহ সমাজের সকল স্তরের মানুষের অধিকার যারা খর্ব করে, তারা একুশের চেতনাকে ধারণ করে না। এ ধরনের অপশক্তিকে সামাজিকভাবে প্রত্যাখ্যান করার আহ্বান জানান তিনি।

একটি বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে মানুষের মধ্যে পারস্পরিক সহাবস্থান, সামাজিক মর্যাদা ও ন্যায়বিচার সুপ্রতিষ্ঠিত হবে। সাম্য ও ন্যায়ের ওপর ভিত্তি করে একটি রাষ্ট্র গড়ে তোলাই একুশের মূল শিক্ষা।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup