

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পরিবহন মাফিয়াদের আনুকূল্য পেতে নতুন সড়ক মন্ত্রীর দায়িত্ব নিয়ে পরিবহনে চাঁদাবাজির বৈধতা দেওয়া পতিত স্বৈরাচারের পদাংঙ্ক অনুসরনের সামিল হিসেবে মনে করেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দেশের গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এমন অভিযোগ করেন।
বিবৃতিতে তিনি বলেন, পতিত স্বৈরাচারের সময়ে পরিবহনে চাঁদাবাজি শিল্পের পর্যায়ে পৌঁছেছিল। কতিপয় পরিবহন মালিক শ্রমিক নেতারা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে, অনেকে শতশত বাসের মালিক হয়েছে। পুলিশের কিছু অসাধু কর্মকর্তারা এমন চাঁদাবাজি ও নৈরাজ্য সাথে জড়িত হয়ে পরার কারণে সাধারণ মানুষের প্রতিবাদ করার সাহস পাইনি।
এতে আরও বলা হয়, ছাত্র-জনতার রক্তে ভেঁজা সদ্য ভুমিষ্ঠ জনগনের জনপ্রিয় দল বিএনপির সরকারের একজন নতুন মন্ত্রীর এমন বক্তব্য দেশবাসী হতাশ হয়েছে। পরিবহনে চাঁদাবাজির কারণে নিম্ন আয়ের মানুষের বাস ভাড়া বেড়ে যাচ্ছে, পণ্যমূল্য বৃদ্ধির কারণে সরকারকে বিব্রত করছে। যাত্রী কল্যাণ সমিতি মনে করে, বিএনপি গণমানুষের দল, তাদের পরিবহন মাফিয়াদের আনুকূল্য আছে বলে মনে করি না।
মন্তব্য করুন
