শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

অশান্ত খাগড়াছড়ি: নিহত ৩, সেনা-পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৭ পিএম
কয়েক দিন ধরেই উত্তপ্ত খাগড়াছড়ি। ছবি: সংগৃহীত
expand
কয়েক দিন ধরেই উত্তপ্ত খাগড়াছড়ি। ছবি: সংগৃহীত

পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় অশান্ত হয়ে উঠেছে পার্বত্য জেলা খাগড়াছড়ি। এতে দুষ্কৃতিকারীদের হামলায় তিনজন নিহত এবং সেনাবাহিনী-পুলিশ সদস্যসহ বেশ কয়েজন আহত হয়েছেন।

এ ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না জানিয়ে ব্যবস্থা নেওয়ার আগ পর্যন্ত সবাইকে শান্ত থাকার অনুরোধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় তিনজন পাহাড়ি নিহত এবং মেজরসহ ১৩ জন সেনাসদস্য, গুইমারা থানার ওসিসহ তিনজন পুলিশ সদস্য এবং আরও অনেকে আহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অতি শিগগির তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। ততক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণপূর্বক শান্ত থাকার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন