

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পুলিশের অতিরিক্ত ডিআইজি মহিউল ইসলাম জানিয়েছেন, জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নানা অভিযোগ ও তথ্য জানতে মোট ৮ হাজার ৩৮০টি ফোনকল এসেছে। গত ২২ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত এসব ফোনকল আসে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করে। এই সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘আইন-শৃঙ্খলা সমন্বয় সেল’–এর সঙ্গে সার্বক্ষণিক নিবিড়ভাবে যোগাযোগ ও সমন্বয় করে সেবাপ্রত্যাশী নাগরিকদের ৯৯৯ নম্বরে নির্বাচন সংক্রান্ত জরুরি সেবা দেওয়া হয়েছে। এ কার্যক্রম ২২ জানুয়ারি শুরু হয়ে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সার্বক্ষণিক চলমান থাকে।
এতে আরও বলা হয়, ৯৯৯-এর পক্ষ থেকে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন অভিযোগ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আইনি ব্যবস্থা নেওয়া হয়। এই সময়ে ৯৯৯ নম্বরে নির্বাচন সংক্রান্ত ৮ হাজার ৩৮০টি ফোনকল আসে, যার মধ্যে ৩ হাজার ৭১৩টি ছিল নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোর মধ্যে মারামারি, নিষিদ্ধ সময়ে নির্বাচনি প্রচার, ভোটকেন্দ্রে অনিয়ম এবং আইন-শৃঙ্খলা সম্পর্কিত বিষয়ে। এসব ফোনকলে ৯৯৯ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানা, জেলা ও মেট্রোপলিটন পুলিশ এবং রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে অবগত করে বিধি অনুযায়ী আইনি ব্যবস্থা নেয়। এছাড়া অবশিষ্ট ৪ হাজার ৬৬৭টি ফোনকল ছিল নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চেয়ে।
মন্তব্য করুন

