শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহত্তর খুলনা সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৯ পিএম
সমিতির সভাপতি এম এ সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা
expand
সমিতির সভাপতি এম এ সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা

ঢাকাস্থ বৃহত্তর খুলনা সমিতি রাজধানীতে বসবাসরত বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা ৩টি জেলার অধিবাসীদের অন্যতম প্রাণের সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে আত্মসম্পর্ক জোরদার, সুখ-দুঃখে পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সহযোগিতার বন্ধনকে সুদৃঢ় করে আসছে।

সমিতির সভাপতি এম এ সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি স্বাগত বক্তব্য রাখেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির কোষাধ্যক্ষ মোঃ আফসার আলী, সাবেক সভাপতি ডাঃ আক্তারুজ্জামান, লায়ন্স ক্লাবের সাবেক গভর্ণর লায়ন এরশাদ হোসেন রানা, উদযাপন কমিটির সদস্য সচিব রিপন তরফদার নিয়াম, সিলভার সদস্য শেখ মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক লায়ন আকতারুজ্জামান এমজেএফ, মিডিয়া কমিটির আহ্বায়ক জি এম হাফিজুর রহমান, এস টি এইচ ফুয়াদ প্রমুখ। বিশেষ সাধারণ সভা (ইজিএম) সমিতির ভবন পুননির্মাণ সংক্রান্ত প্রস্তাব এবং “সুন্দরবন ভবন” নামে আধুনিক বহুতল ভবন নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়।

ভবিষ্যৎ পরিকল্পনা, সমিতির অন্যতম অগ্রাধিকার হচ্ছে আধুনিক বহুতল ভবন নির্মাণ, যেখানে সাংস্কৃতিক, শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রমের জন্য আধুনিক সুবিধা থাকবে।

পাশাপাশি ডিজিটাল তথ্যভাণ্ডার গড়ে তোলা, তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা, স্বাস্থ্য ও শিক্ষা সহায়তায় সক্রিয় ভূমিকা রাখা এবং সদস্যদের মধ্যে আরও নিবিড় যোগাযোগ স্থাপন করাই আগামী দিনের লক্ষ্য।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন