বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসুর প্রার্থীকে ধর্ষণের হুমকি, ঢাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৫ এএম
আলী হুসেন
expand
আলী হুসেন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বামজোটের মনোনীত মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বি এম ফাহমিদা আলমকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আলী হুসেন নামের ওই শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়েছে বুধবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে।

ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলী হুসেনের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে অশালীন ও হুমকিমূলক ভাষায় আক্রমণ করেছেন। প্রক্টরিয়াল তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে প্রশাসন শাস্তিমূলক এই সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের অর্ডার অনুযায়ী প্রক্টরের এখতিয়ারভুক্ত সর্বোচ্চ শাস্তি এটি। পাশাপাশি, তার বিরুদ্ধে আনা অভিযোগ বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিষয়ক কমিটিতে পাঠানো হয়েছে।

তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী, তার রোল নম্বর ৫৪ এবং রেজিস্ট্রেশন নম্বর ২০২০২১২৭৬৮।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X