

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট সরাসরি খারিজ করেছেন হাইকোর্ট।
ফলে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তার অংশগ্রহণে আর কোনো আইনি বাধা থাকছে না।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি সরাসরি খারিজের আদেশ দেন।
দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে তাঁর প্রার্থিতা স্থগিত চেয়ে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এ রিট করেন।
আদালতের আদেশের পর সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, এ সিদ্ধান্তের ফলে ঢাকা-১১ আসনে বিএনপি প্রার্থী ড. এম এ কাইয়ুমের নির্বাচনে আর কোনো আইনি বাধা নেই।
মন্তব্য করুন

