মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে গ্রেপ্তার হলেন বিমান এয়ারলাইন্সের এমডি 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৮ পিএম
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান
expand
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান এবং তার স্ত্রী বিথীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শিশু নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

সোমবার (২ ফেব্রুয়ারি) গ্রেপ্তারের বিষয়টি এনপিবি নিউজকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান।

জানা গেছে, ১১ বছরের এক শিশু গৃহকর্মীকে বীভৎসভাবে নির্যাতন করা হয়। যেই ঘটনায় মামলা দায়ের করা হলে সেই মামলায় গতকাল রাতে সাফিকুর রহমান, তার স্ত্রী বীথি এবং বাসার অন্য দুই গৃহকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Ivory Coast VS Norway
Scheduled
30 Jun, 11:00 PM
VS
World Cup