

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
এ সময় তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে বাংলাদেশে আসার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
মঙ্গলবার স্থানীয় সময় আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা। জানা গেছে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দেওয়ার জন্য বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন তিনি। অধিবেশনের আনুষ্ঠানিক কর্মসূচির বাইরে মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে এই সংবর্ধনায় যোগ দেন ড. ইউনূস।
অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে তিনি আলাপচারিতায় অংশ নেন। উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।
এ ছাড়া সংবর্ধনা উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর সৌজন্য সাক্ষাৎ করেন।
মন্তব্য করুন
