মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার অপরাধীদের জামিনের বিরুদ্ধে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৫:৪৬ পিএম
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী
expand
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

সরকার অপরাধীদের জামিনের বিরুদ্ধে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ বা ছাত্রলীগ নয়, সরকার ক্রিমিন্যালদের (অপরাধী) জামিন দেওয়ার বিরুদ্ধে।’

রোববার (২৫ জানুয়ারি) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে কৃষির সার্বিক বিষয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

কৃষির সার্বিক বিষয়ে মিটিং শেষে স্ত্রী ও নয় মাসের শিশু সন্তানের মৃত্যুতে বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সভাপতি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তি না মেলার ঘটনার বিষয়ে প্রশ্ন করা হয়। জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘না, আমি কৃষি ছাড়া কোনো উত্তর দেব না।’

একজন সাংবাদিক তখন বলেন, ‘আপনি তো স্বরাষ্ট্র উপদেষ্টাও।’ এসময় উপদেষ্টা বলেন, ‘না, স্বরাষ্ট্রের সময় আমি ডাকবো।’

‘আপনি তো দায়বদ্ধ’—আরেকজন সাংবাদিক এ কথা বললে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘না, আমি দায়বদ্ধ না। আজকে আমি কৃষির জন্য ডেকেছি। আমি কৃষি ছাড়া বলবো না। আপনারা কৃষির ওপর জিজ্ঞেস করবেন। যেহেতু কৃষকদের সমস্যাগুলো আপনারা বলেন না। এগুলো হলো সমস্যা।’

এরপর আবারও যশোরের ঘটনার বিষয়ে প্রশ্ন করলে সভাকক্ষ ত্যাগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Uzbekistan
Scheduled
23 Jun, 11:00 PM
VS
World Cup