বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চার রাজনীতিবিদ নিয়ে আজ নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৩ এএম
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস
expand
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে আজ রোববার (২০ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন।

প্রধান উপদেষ্টা ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর অধিবেশনে বক্তব্য রাখবেন। সফর শেষে তিনি ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, জাতিসংঘে তিনি দেশের সাম্প্রতিক সংস্কার কার্যক্রম ও আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থার অঙ্গীকার তুলে ধরবেন। এছাড়া ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির নেতৃত্বে আয়োজিত মিয়ানমারের রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি বিষয়ক এক উচ্চপর্যায়ের সভাতেও তিনি যোগ দেবেন।

এই সফরে তার সঙ্গে চারজন রাজনৈতিক নেতা রয়েছেন— বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup