শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার প্রত্যয়: সমান অধিকারের ভিত্তিতে নতুন বাংলাদেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৩ পিএম
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
expand
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ হবে এমন এক রাষ্ট্র যেখানে সব নাগরিক সমান অধিকার ভোগ করবে। ধর্ম, পরিচয় বা বিশ্বাসের কারণে কোনো বৈষম্য থাকবে না।

মঙ্গলবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি বলেন,

“আমরা চাই না মানুষ নিরাপত্তার বেষ্টনীতে থেকে ধর্ম পালন করুক। বরং এমন বাংলাদেশ চাই যেখানে সবাই স্বাধীনভাবে উৎসব উদযাপন করতে পারবে।”

“জাতি হিসেবে সফল হতে হলে বিভাজন নয়, ঐক্য প্রয়োজন। আমরা চাই সবাই সমান মর্যাদার নাগরিক হোক—সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘুর পরিচয়ে নয়।”

তিনি আরও বলেন, রাষ্ট্রের দায়িত্ব হলো সব ধর্ম ও বিশ্বাসকে সমান চোখে দেখা। বিশ্বের জন্য অনুসরণযোগ্য একটি মানবিক ও সাম্যভিত্তিক রাষ্ট্র গড়ার লক্ষ্যেই সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এর আগের দিন যমুনা স্টেট গেস্টহাউসে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। তারা তাকে পূজামণ্ডপে আসার আমন্ত্রণ জানান, যা তিনি গ্রহণ করেন। নেতারা জানান, গত বছরের তুলনায় এবার সারাদেশে এক হাজারেরও বেশি নতুন পূজামণ্ডপ তৈরি হচ্ছে এবং প্রস্তুতি জোরেশোরে চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন