সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কম বয়সে চুল পড়ার কারণ কী? যা বললেন চিকিৎসক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৬, ১০:১৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

চুল পড়ার সমস্যা নিয়ে অনেকেই বিরক্ত। কেউ ভাবেন হয়তো পানি ভালো না আবার অনেকে মনে করেন হয়তো বংশগত কারণেই চুল পড়ছে। কেউ আবার মনে করেন হয়তো অযত্নের কারনেই চুলের বেহাল দশা। আর এখনকার সময়ে কম বয়সেই চুল পড়ে যার। আর এই সমস্যার পেছনের কারণ নিয়ে কথা বলেছেন ভারতের চর্মরোগ বিশেষজ্ঞ ডা. প্রদীপ সেঠি।

তিনি জানান আধুনিক জীবনযাত্রা যতই আরামদায়ক হোক না কেন, এর কিছু নেতিবাচক প্রভাবও আছে যার মধ্যে অন্যতম হলো বয়সের আগেই চুল পড়া। তিনি বেশ কিছু কারণ উল্লেখ করেছেন। তিনি জানান মানসিক চাপ শুধু মনের ওপরই নয়, শরীরের হরমোনের ভারসাম্যেও প্রভাব ফেলে। এতে চুলের স্বাভাবিক বৃদ্ধি চক্র ব্যাহত হয়।

ডা. প্রদীপ সেঠি আরও জানান ঘুম কম হলে শরীরে কর্টিসল নামের স্ট্রেস হরমোন বেড়ে যায়, যা চুল পড়া আরও বাড়িয়ে দেয়। এমনকি পর্যাপ্ত প্রোটিন, ভিটামিন ও খনিজ না থাকলে চুল দুর্বল হয়ে যায় এবং দ্রুত ঝরে পড়ে। আর খাবারের বিষয়টা অনেক সময় নজর দেন না অনেকেই। বর্তমান সময়ে দূষণ আমাদের শরীরের উপরে প্রভাব ফেলে। ডা. প্রদীপ সেঠি জানান চুল পড়ে যাওয়ার পেছনের দূষণও দায়ী। বাতাসে থাকা ধূলিকণা ও ক্ষতিকর কণা মাথার ত্বকে জমে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে। এতে করে চুল অরিরিক্ত পড়তে পারে।

তরুণ বয়সে চুল পড়ার সমস্যা এখন খুব সাধারণ হয়ে উঠেছে, যার পেছনে মূলত জীবনযাত্রার অনিয়ম, মানসিক চাপ, ঘুমের অভাব, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং পরিবেশ দূষণ দায়ী। বিশেষজ্ঞদের মতে, শুধু বাহ্যিক যত্ন নয়, ভেতর থেকে শরীর ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেয়াও গুরুত্বপূর্ণ। তাই নিয়মিত স্বাস্থ্যকর জীবনযাপন, সঠিক খাদ্যাভ্যাস ও মানসিক চাপ নিয়ন্ত্রণের রাখার চেষ্টা করুন। যদি সমস্যা বেশি জটিল হয় তাহলে চিকিৎসকের সঙ্গে কথা বলুন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন