বুধবার
১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে মামলায় প্রথম দিনেই সাক্ষী অনুপস্থিত

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০২:৪৮ পিএম
ছবি : প্রতিনিধি
expand
ছবি : প্রতিনিধি

২০২৪ সালের ১ অক্টোবর গ্রেপ্তারের পর থেকে কারাগারে থাকা সাবেক এমপি সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে রাজধানীর গুলশান-২ এলাকায় ২৭ কাঠা সরকারি সম্পত্তি আত্মসাতের মামলায় নির্ধারিত দিনে সাক্ষ্যগ্রহণ শুরু হয়নি।

বুধবার (১৯ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৯-এ মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু এদিন কোনো সাক্ষী আদালতে উপস্থিত না হওয়ায় দুদকের পক্ষ থেকে সময় চাওয়া হয়। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ২১ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণের নতুন তারিখ নির্ধারণ করেন।

এর আগে গত ৬ জুলাই আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত এবং বিচার শুরুর নির্দেশ দেন। বুধবার সালাম মুর্শেদীসহ কারাগারে থাকা আসামিদের আদালতে হাজির করা হয়। জামিনে থাকা আসামিরাও আদালতে উপস্থিত ছিলেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে গুলশান-২ এলাকার ২৭ কাঠা সরকারি সম্পত্তি নিয়ে অনিয়ম করেন। পরিত্যক্ত সম্পত্তির তালিকায় থাকা জমিটি নিয়ম অনুযায়ী অবমুক্ত না করেই জালিয়াতির মাধ্যমে রেকর্ড তৈরি, হস্তান্তর ও নামজারির সুযোগ করে দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

এ ঘটনায় দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank