সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর -৫ এর সাবেক এমপি আখতারুজ্জামান তিন দিনের রিমান্ডে 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০২:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি
expand
ছবি: প্রতিনিধি

গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

সোমবার (১০ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১১ নম্বর আদালতের বিচারক আরিফুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে গত ৬ আগস্ট একই মামলায় আখতারুজ্জামানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন। একইসঙ্গে তার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার করা সাত দিনের রিমান্ড আবেদনের শুনানির জন্য ১০ আগস্ট দিন ধার্য করা হয়।

আজ শুনানিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আখতারুজ্জামানের সাত দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মুর্শেদ হোসেন শাহিন রিমান্ডের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বুধবার রাতে রাজধানীর গুলশানের একটি বাসায় অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে।

মামলার এজাহারে বলা হয়, গত ১৮ জুন সকালে মহাখালী বাস টার্মিনাল এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মী মিছিল বের করেন। এ সময় তারা সরকারবিরোধী স্লোগান দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত হন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন