রবিবার
০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০৬:০১ পিএম
চিন্ময় কৃষ্ণ দাস। ছবি: সংগৃহীত
expand
চিন্ময় কৃষ্ণ দাস। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস আরও দুই মামলায় জামিন পেয়েছেন।

রোববার (০২ আগস্ট) চিন্ময় কৃষ্ণ দাসের দুটি মামলায় জামিনের আবেদন মঞ্জুর করেন হাইকোর্ট। তার আইনজীবী অপূর্ব ভট্টাচার্য গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ মোট ১৯ জনকে আসামি করা হয়। পরবর্তীতে এ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

চিন্ময় কৃষ্ণ দাস চট্টগ্রাম কারাগারে বন্দি। তার বিরুদ্ধে মোট ছয়টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে আছে হত্যা, বিস্ফোরক দ্রব্য বহন এবং পুলিশকে কাজে বাধা দেওয়ার মতো অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

গত ছয় মাস আগে বাংলাদেশ হাইকোর্ট একটি মামলায় চিন্ময় কৃষ্ণের জামিন মঞ্জুর করেছিলেন। সেই রায়ের বিরুদ্ধে বাংলাদেশ সরকার সুপ্রিম কোর্টে আপিল করেন। শীর্ষ আদালত হাইকোর্টের জামিনের রায়ের উপর স্থগিতাদেশ জারি করেন।

তবে এই দুটি মামলায় চিন্ময় কৃষ্ণ দাস জামিন পেলেও এখনই তিনি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না। এক আইনজীবী হত্যায় তাকে প্রধান আসামি করে মামলা করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ। সেই মামলায় এখনও তিনি জামিন পাননি।

প্রসঙ্গত, ২০২৪ এর ২৬ নভেম্বর চট্টগ্রামের এই সাধুকে ঢাকা বিমানবন্দরে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ দায়ের করে দেশদ্রোহিতার ধারায় মামলা করা হয়। পরে এক আইনজীবী হত্যার ঘটনাতেও তার নাম জুড়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন