সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রামিসা হত্যা: আসামিপক্ষের জন্য রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০১:২৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বহুল আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সুষ্ঠু বিচার নিশ্চিত করতে এবার আসামিপক্ষের জন্যও রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর শাখা থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে হয়েছে, ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারাধীন এ মামলায় আসামিপক্ষের আইনগত সহায়তার জন্য ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মুসা কালিমুল্লাহকে রাষ্ট্রনিযুক্ত প্রতিরক্ষা আইনজীবী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার (৭) মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা হয়।

পল্লবী থানায় দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারার মামলাটির বিচারকাজ বর্তমানে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পরিচালিত হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন