রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরি, এইচএসসি পাশেই আবেদন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০৪:৪৫ পিএম
এনপিবি গ্রাফিক্স
expand

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ‘শিক্ষানবিশ এসবিএ’ পদে ৫৮৭ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীদের অনলাইনের আবেদনের সুযোগ রয়েছে। আবেদনের শেষ সময় ২৩ আগস্ট।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

পদের নাম: শিক্ষানবিশ এসবিএ-এ

পদসংখ্যা:

লোকসংখ্যা: ৫৮৭ জন

শিক্ষাগত যোগ্যতা:

  • এইচএসসি (বিজ্ঞান)/সমমান (বিজ্ঞান)
  • কোন পরীক্ষাতেই ২য় বিভাগ/সমমানের জিপিএ/সিজিপিএ এর নিম্নে নয়।
  • জিপিএ ৩.০০ বা তদূর্ধ্ব, প্রথম বিভাগ
  • জিপিএ ২.০০ থেকে ৩.০০ এর কম, দ্বিতীয় বিভাগ

অন্যান্য যোগ্যতা:

  • অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কঠোর পরিশ্রমসহ বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনায় উঠানামায় সক্ষমতা থাকতে হবে।
  • কাজের মাধ্যমে শিক্ষণ এর আগ্রহ ও সক্ষমতা থাকতে হবে।
  • বিদ্যুৎ কেন্দ্রের পরিচালন বিভাগ/বিদ্যুৎ উপকেন্দ্রের পালায়/পর্বে কাজে আগ্রহী থাকতে হবে।
  • শিক্ষা প্রতিষ্ঠানে বিএনসিসি/স্কাউটিং/শরীর চর্চা বিষয়ক ক্রীড়া কর্মে পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।

চাকরির ধরন: অস্থায়ী

আবেদন পদ্ধতি: অনলাইনে

কর্মস্থল: যেকোনো স্থান

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: ১ আগস্ট ২০২৬ তারিখ ১৮ - ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহনযোগ্য হবে না।

আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইডের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ৩ তারিখ, সকাল ১০টা থেকে শুরু করে ২৩ আগস্ট, ২০২৬ ইং তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এই https://bpdbstaf.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank