

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ নৌবাহিনী ২০২৭এ ডিইও ব্যাচে ‘কমিশন্ড অফিসার’ পদে জনবল নিয়োগ দিচ্ছে । আগ্রহী প্রার্থীরা অনলাইনের আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১১ জুলাই পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী
পদের নাম: ২০২৭এ ডিইও ব্যাচে কমিশন্ড অফিসার - শিক্ষা শাখা (মাস্টার অব স্পেশাল এডুকেশন),
শিক্ষাগত যোগ্যতা: স্পেশাল এডুকেশন ও ইনক্লুসিভ এডুকেশ এবং মাস্টার অব স্পেশাল এডুকেশন বিষয়ে ৪ বছর মেয়াদি বিএড।
এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ এবং স্পেশাল এডুকেশন ও ইনক্লুসিভ এডুকেশ এবং মাস্টার অব স্পেশাল এডুকেশন পরীক্ষায় সিজিপিএ ৩.০০ (৪ স্কেলে) থাকতে হবে।
শাখার নাম: শিক্ষা শাখা (সাধারণ বিষয়),
শিক্ষাগত যোগ্যতা: ইংরেজি/পদার্থবিজ্ঞান/রসায়ন/মনোবিজ্ঞান বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর। এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ এবং স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় সিজিপিএ ৩.০০ (৪ স্কেলে) থাকতে হবে।
শাখার নাম: শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ারিং),
শিক্ষাগত যোগ্যতা:
(ক) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
(খ) অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং
(গ) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
(ঘ) মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং।
এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় সিজিপিএ ৩.০০ (৪ স্কেলে) থাকতে হবে।
আবেদনকারী: নারী পুরুষ উভয়
চাকরির ধরন: স্থায়ী শারীরিক যোগ্যতা:
পুরুষের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি, বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি। নারীদের উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, ওজন ৪৬ কেজি, বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত/বিবাহিত
কর্মস্থল: যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
বয়স: ১ জানুয়ারি ২০২৭ তারিখ সর্বোচ্চ ৩০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি: প্রার্থীকে অনলাইন অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অফেরতযোগ্য হিসেবে ১০০০ টাকা পাঠাতে হবে।
অফিশিয়াল ওয়েবসাইট: প্রার্থীরা আবেদন বাংলাদেশ নৌবাহিনীর এই https://joinnavy.navy.mil.bd/ ওয়েবসাইট গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদনের শেষ সময়: প্রার্থীরা আগামী ১১ জুলাই, ২০২৬
বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।
