মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা উত্তর সিটি করপরেশনে বড় নিয়োগ, আবেদন করবেন যেভাবে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০১:২৯ পিএম
ঢাকা উত্তর সিটি করপোরেশন
expand
ঢাকা উত্তর সিটি করপোরেশন

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) রাজস্ব খাতের ১০টি ভিন্ন পদে মোট ১৭৮ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটি একটি স্থায়ী সরকারি চাকরি এবং পদভেদে বেতন স্কেল ও প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ভিন্ন। আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীই এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন।

পদের নাম, সংখ্যা ও শিক্ষাগত যোগ্যতা

১. স্বাস্থ্য পরিদর্শক (০৮টি, গ্রেড-১১, বেতন: ১২,৫০০-৩০,২৩০/-): স্যানিটারী ইন্সপেক্টরশীপ বিষয়ে ৩ বছর মেয়াদি ডিপ্লোমা।

২. রেভিউনিউ সুপারভাইজার (১৫টি, গ্রেড-১৪, বেতন: ১০,২০০-২৪,৬৮০/-): স্নাতক ডিগ্রি এবং কম্পিউটারে দক্ষতা।

৩. ওয়ার্ড সচিব (১৬টি, গ্রেড-১৪, বেতন: ১০,২০০-২৪,৬৮০/-): যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।

৪. মশক নিয়ন্ত্রণ পরিদর্শক (০৭টি, গ্রেড-১৪, বেতন: ১০,২০০-২৪,৬৮০/-): বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি।

৫. ভেটেরিনারী/জবাইখানা পরিদর্শক (১৮টি, গ্রেড-১৪, বেতন: ১০,২০০-২৪,৬৮০/-): জীববিজ্ঞান/বিজ্ঞানে স্নাতক অথবা বিজ্ঞান বিভাগে এইচএসসি-সহ ২ বছরের ভেটেরিনারী ইনসার্ভিস প্রশিক্ষণ।

৬. পরিচ্ছন্ন পরিদর্শক (২৬টি, গ্রেড-১৪, বেতন: ১০,২০০-২৪,৬৮০/-): যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।

৭. ইপিআই সুপারভাইজার (১০টি, গ্রেড-১৬, বেতন: ৯,৩০০-২২,৪৯০/-): ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে এইচএসসি উত্তীর্ণ।

৮. স্প্রেম্যান সুপারভাইজার (৩৪টি, গ্রেড-১৬, বেতন: ৯,৩০০-২২,৪৯০/-): ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে এইচএসসি উত্তীর্ণ।

৯. বাতি পরিদর্শক (১৫টি, গ্রেড-১৬, বেতন: ৯,৩০০-২২,৪৯০/-): ইলেকট্রিক্যালে ট্রেড কোর্স সার্টিফিকেট এবং বি/সি শ্রেণির বৈদ্যুতিক ওয়ার্কস পারমিট।

১০. লেজার কিপার (২৯টি, গ্রেড-১৬, বেতন: ৯,৩০০-২২,৪৯০/-): বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে এইচএসসি উত্তীর্ণ।

আবেদনের বয়সসীমা

১৭ জুলাই ২০২৬ তারিখের মধ্যে আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন পদ্ধতি ও ছবির সাইজ

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে প্রার্থীর ৩০০×৩০০ পিক্সেল সাইজের রঙিন ছবি এবং ৩০০×৮০ পিক্সেল সাইজের স্ক্যান করা স্বাক্ষর আপলোড করতে হবে।আগ্রহী প্রার্থীরা ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এই https://dncc.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি ও জমাদান

অনলাইনে আবেদন সাবমিট করার পর থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে হবে। ফি বাবদ ১ নম্বর পদের জন্য ১৬৮ টাকা এবং ২ থেকে ১০ নম্বর পদের জন্য ১১২ টাকা (অফেরতযোগ্য) নির্ধারণ করা হয়েছে।

আবেদনের সময়সীমা

অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১৮ জুন ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে। আবেদনের শেষ সময় ১৭ জুলাই ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup