বুধবার
১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘নেক্সটজবজ ক্যারিয়ার সামিট ও জব ফেস্ট' অনুষ্ঠিত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০৯:৫৭ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

চাকরিপ্রার্থী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি সংযোগ তৈরি এবং দেশের পরিবর্তনশীল শ্রমবাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্য নিয়ে মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হয়েছে ‘নেক্সটজবজ ক্যারিয়ার সামিট ও জব ফেস্ট ২০২৬’।

নেক্সটজবজের আয়োজনে দিনব্যাপী এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতের ১০০টির বেশি নিয়োগকারী প্রতিষ্ঠান, শিল্প বিশেষজ্ঞ এবং হাজারো চাকরিপ্রার্থী অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচিব ও নির্বাহী চেয়ারম্যান, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, প্রধানমন্ত্রীর কার্যালয় ড. নাজনীন কাউসার চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য দেন নেক্সটজবজ লিমিটেডের চিফ বিজনেস অফিসার শোয়েব হাসান। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের চিফ পিপল অফিসার মো. আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান এবং আকিজ এগ্রিলাইফ এর চিফ বিজনেস অফিসার আকতারুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ড. নাজনীন কাউসার চৌধুরী বলেন, “বর্তমান শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ জনশক্তি তৈরি করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু শিক্ষাগত যোগ্যতা অর্জন করলেই হবে না; চাকরিপ্রার্থীদের কর্মক্ষেত্রের প্রয়োজন অনুযায়ী প্রযুক্তিগত ও পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি যোগাযোগ, নেতৃত্ব ও সমস্যা সমাধানের মতো দক্ষতাও উন্নত করতে হবে।”

তিনি আরও বলেন, “দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগকে আরও কার্যকরভাবে একসঙ্গে নিয়ে আসতে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নেক্সটজবজের মতো প্ল্যাটফর্মগুলো চাকরিপ্রার্থীদের সুযোগ সম্পর্কে জানার পাশাপাশি নিজেদের দক্ষতা উন্নয়নের ক্ষেত্রেও সহায়তা করতে পারে।”

নেক্সটজবজ লিমিটেডের চিফ বিজনেস অফিসার শোয়েব হাসান বলেন, “ নেক্সটজবজ ৩৬০ ডিগ্রি মানবসম্পদ উন্নয়ন সেবা নিয়ে কাজ করছে। এর অন্যতম লক্ষ্য হলো চাকরিপ্রার্থী এবং নিয়োগকারী প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর ও সরাসরি সংযোগ তৈরি করা। ‘ক্যারিয়ার সামিট অ্যান্ড জব ফেস্ট ২০২৬’-এর মাধ্যমে একই প্ল্যাটফর্মে চাকরিপ্রার্থী, নিয়োগকারী প্রতিষ্ঠান, শিল্প বিশেষজ্ঞ এবং দক্ষতা উন্নয়ন সংশ্লিষ্ট কার্যক্রমকে যুক্ত করা করা হয়েছে।”

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল সরাসরি সাক্ষাৎকার ও নিয়োগ কার্যক্রম। প্রায় ৭৫০টি পদের বিপরীতে ২,৫০০ চাকরিপ্রার্থী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি সাক্ষাৎকারে অংশ নেওয়ার এবং চাকরির প্রস্তাব পাওয়ার সুযোগ পান। এ ছাড়া আয়োজনে ছিল অভিজ্ঞ পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিদের ক্যারিয়ার বিষয়ক দিকনির্দেশনা, ইন্টার‌্যাকটিভ কার্যক্রম, র‌্যাফেল ড্র এবং উন্মুক্ত নেটওয়ার্কিংয়ের সুযোগ।

দিনব্যাপী এ আয়োজনে নেক্সটজবজ এর দক্ষতা উন্নয়ন প্ল্যাটফর্ম নেক্সটজবজ লার্নিং ল্যাবের কার্যক্রমও তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা বিশেষ প্রশিক্ষণ ও সার্টিফিকেশন কর্মসূচি সম্পর্কে জানার সুযোগ পান। এছাড়া নেক্সটজবজের হেডহান্টিং প্ল্যাটফর্ম নেক্সট রিসোর্স এর পে-রোল ব্যবস্থাপনা ও স্টাফিং সলিউশন সংক্রান্ত সেবাগুলোও তুলে ধরা হয়।

আয়োজনে শিক্ষার্থী ও সদ্য স্নাতক থেকে শুরু করে অভিজ্ঞ পেশাজীবী এবং উচ্চপর্যায়ের নির্বাহীদের অংশগ্রহণের সুযোগ ছিল। এর ফলে চাকরির বাজারে প্রবেশের প্রস্তুুতি, দক্ষতা উন্নয়ন, নিয়োগ ও পেশাগত নেটওয়ার্কিং সবকিছুকে একই প্ল্যাটফর্মে যুক্ত করার সুযোগ তৈরি হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank