মঙ্গলবার
০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

এনটিআরসিএর প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩২ পিএম
এনটিআরসিএ লোগো ।। ছবি: সংগৃহীত
expand
এনটিআরসিএ লোগো ।। ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠানপ্রধানসহ ১২ হাজার ৯৫১ পদের নিয়োগ পরীক্ষা আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। ওই দিন চার ধাপে অনুষ্ঠিত হবে পরীক্ষার প্রথম ধাপ শুরু হবে সকাল ৯টা থেকে।

সোমবার (৬ এপ্রিল) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, প্রথম ধাপের পরীক্ষা শেষ হওয়ার পর এক থেকে দেড় ঘণ্টার বিরতি থাকবে। এরপর দ্বিতীয় ধাপের পরীক্ষা সকাল ১১টা বা ১১টা ৩০ মিনিট থেকে, তৃতীয় ধাপ দুপুর ২টা থেকে এবং চতুর্থ ধাপ বিকেল ৪টা ৩০ মিনিট থেকে অনুষ্ঠিত হবে। প্রতিটি ধাপ এক ঘণ্টা করে এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

নিয়োগ পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তুলে ধরতে আগামীকাল মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ারে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন এনটিআরসিএর চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম।

সংবাদ সম্মেলনে নিয়োগ কার্যক্রম, পরীক্ষা পদ্ধতি এবং শূন্য পদের বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। এনটিআরসিএ জানিয়েছে, স্বাধীনতার পর প্রথমবারের মতো কেন্দ্রীয় পরীক্ষা প্রবর্তন করা হচ্ছে, যাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা যায়।

এ পদে নিয়োগের জন্য এবার ৫৩ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন। এনটিআরসিএ চেয়ারম্যান জানান, ‘৫৩,০৬৯ জন প্রার্থী আবেদন করেছেন। এর মধ্যে অনেকেই একাধিক পদের জন্য আবেদন করেছেন, তাই প্রকৃত আবেদন সংখ্যা এর চেয়ে কম।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন