শুক্রবার
১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাসজুড়ে চলবে উল্কাপাত ও গ্রহদের লুকোচুরি খেলা, দেখা যাবে বাংলাদেশ থেকে 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

এপ্রিল মাসের প্রথমভাগে বাংলাদেশের আকাশে দেখা মিলেছে একাধিক গ্রহের কুচকাওয়াজ আর পূর্ণিমা। সেই আবহ কাটতে না কাটতেই মাসের শেষভাগে রাতের আকাশে দেখা মিলছে নতুন কিছু জ্যোতির্বৈজ্ঞানিক দৃশ্যের।

শুক্রবার (১৭ এপ্রিল) ৩০ এপ্রিল পর্যন্ত মহাকাশের অন্যতম আকর্ষণীয় ঘটনা লাইরিড উল্কাপাত এবং গ্রহদের কক্ষপথের পরিবর্তন স্পষ্টভাবে দেখা যাবে।

এ সময়ের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হলো লাইরিড উল্কাবৃষ্টি। প্রতিবছরের মতো এবারও পৃথিবী যখন সি/১৮৬১ জি১ থ্যাচার নামক ধূমকেতুর ফেলে যাওয়া ধূলিকণার মধ্য দিয়ে অতিক্রম করবে, তখনই আকাশে দেখা যাবে উল্কার ঝলক। ২৫ এপ্রিল পর্যন্ত এই উল্কাপাত চললেও ২২ এপ্রিল রাত থেকে ২৩ এপ্রিল ভোর পর্যন্ত এটি দেখার সবচেয়ে উপযোগী সময়। পরিষ্কার আকাশে প্রতি ঘণ্টায় ১০–২০টি পর্যন্ত উল্কা দেখা যেতে পারে, যেগুলোর অনেকই উজ্জ্বল রেখা রেখে মিলিয়ে যায়।

মাসের শেষ দুই সপ্তাহে রাতের আকাশে গ্রহগুলোর অবস্থানেও পরিবর্তন স্পষ্ট হবে। পপশ্চিম আকাশে শুক্র গ্রহ তার উজ্জ্বলতা বজায় রাখলেও এটি ধীরে ধীরে দিগন্তের আরও নিচে নেমে যাবে। অন্যদিকে মঙ্গল গ্রহের লালচে আভা সন্ধ্যার আকাশে বেশ স্পষ্ট দেখা যাবে।

এছাড়া চলতি মাসের শেষের দিকে সূর্যোদয়ের প্রায় দুই ঘণ্টা আগে পুব আকাশে শনি গ্রহ বেশ উঁচুতে অবস্থান করবে। শনির গ্রহের খুব কাছেই থাকবে বরফদানব নেপচুন; তবে এটি দেখার জন্য শক্তিশালী টেলিস্কোপের প্রয়োজন হবে।

এদিকে আজকের পর চাঁদ ক্ষীয়মাণ পর্যায়ে প্রবেশ করবে। ১ এপ্রিলের দিকে চাঁদ যখন লাইরা নক্ষত্রপুঞ্জের কাছাকাছি থাকবে, তখন এর মৃদু আলো উল্কাপাত দেখার ক্ষেত্রে কিছুটা ব্যাঘাত ঘটাতে পারে।

এপ্রিলের শেষদিকে আকাশে নক্ষত্রপুঞ্জের বিন্যাসেও পরিবর্তন চোখে পড়বে। দক্ষিণ আকাশে এখন চারকোনা আকৃতির করভাস বা কাক নক্ষত্রপুঞ্জ নামের ছোট কিন্তু স্পষ্ট নক্ষত্রপুঞ্জটি দেখা যাবে। এ সময় দক্ষিণ-পূর্ব আকাশে উজ্জ্বল নীলচে নক্ষত্র স্পাইকা এখন তার পূর্ণ মহিমায় জ্বলজ্বল করছে।

সূত্র: স্কাইম্যাপ অনলাইন

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন