

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন এক সুবিধা নিয়ে আসার পরিকল্পনা করছে। খুব শিগগিরই চ্যানেলভিত্তিক আয়ের ব্যবস্থা চালুর উদ্যোগ নিতে চলেছে এর মালিক প্রতিষ্ঠান মেটা। কনটেন্ট ক্রিয়েটর ও কমিউনিটি নির্মাতাদের জন্য এটি হতে পারে বড় সুযোগ।
বর্তমানে হোয়াটসঅ্যাপে থাকা ‘চ্যানেল’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের তথ্য, ছবি ও ভিডিও শেয়ার করতে পারেন এবং অনুসারীরা সেগুলো নিয়মিত দেখতে পান। তবে নতুন যে ফিচারটি পরীক্ষাধীন রয়েছে, সেটি চালু হলে চ্যানেল পরিচালকেরা তাদের কনটেন্ট থেকে সরাসরি আয় করতে পারবেন।
প্রস্তাবিত ব্যবস্থায় কিছু চ্যানেল সাবস্ক্রাইব করতে ব্যবহারকারীদের অর্থ পরিশোধ করতে হতে পারে। এর ফলে নির্দিষ্ট কিছু কনটেন্ট কেবল অর্থপ্রদানকারী সাবস্ক্রাইবারদের জন্য সীমাবদ্ধ থাকবে, আর চ্যানেল মালিকেরা সেই সাবস্ক্রিপশন থেকেই আয় করবেন।
এ ছাড়া নতুন ব্যবস্থায় চ্যানেল পরিচালকেরা তাদের সাবস্ক্রাইবারের সংখ্যাও আলাদাভাবে দেখতে পারবেন। বর্তমানে যেখানে শুধু অনুসারীর সংখ্যা দেখা যায়, সেখানে সাবস্ক্রিপশনভিত্তিক পরিসংখ্যান যুক্ত হলে চ্যানেলের প্রকৃত জনপ্রিয়তা আরও স্পষ্ট হবে।
অন্যদিকে, অর্থের বিনিময়ে সাবস্ক্রিপশন নেওয়া ব্যবহারকারীদের জন্য আলাদা সুবিধা রাখার কথাও ভাবা হচ্ছে। এর মধ্যে থাকতে পারে বিশেষ আপডেট, অতিরিক্ত কনটেন্ট কিংবা এক্সক্লুসিভ তথ্য, যা সাধারণ অনুসারীরা পাবেন না।
তবে এই সাবস্ক্রিপশন ব্যবস্থা বাধ্যতামূলক হবে না। ব্যবহারকারীরা চাইলে আগের মতোই বিনামূল্যে চ্যানেল অনুসরণ করতে পারবেন, আবার অতিরিক্ত সুবিধার জন্য অর্থের বিনিময়ে সাবস্ক্রিপশনও নিতে পারবেন।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই ফিচার চালু হলে হোয়াটসঅ্যাপ ধীরে ধীরে কনটেন্ট নির্মাতাদের জন্য একটি কার্যকর আয়ের প্ল্যাটফর্মে পরিণত হতে পারে। এতে একদিকে ব্যবহারকারীরা উন্নত ও বৈচিত্র্যময় কনটেন্ট পাবেন, অন্যদিকে নির্মাতারাও নতুন আয়ের সুযোগ তৈরি করতে পারবেন।
মন্তব্য করুন
