শনিবার
১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

এভারকেয়ার হাসপাতালে ভর্তি ত্রাণমন্ত্রী 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পিএম
এভারকেয়ার হাসপাতালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু
expand
এভারকেয়ার হাসপাতালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেল ৪টার পর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বেলা সাড়ে ৩টার দিকে লালমনিরহাট থেকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছায়।

এদিকে, দুই দিনের সফরে নিজ জেলা লালমনিরহাটে যাওয়ার পথে দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অসুস্থ হয়ে পড়েন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

দলীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান মন্ত্রী। বিমানবন্দরে নামার পরপরই তিনি হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে উপস্থিত নেতাকর্মী ও চিকিৎসকদের পরামর্শে তাকে দ্রুত সৈয়দপুর সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং শারীরিক অবস্থার অবনতি না হলেও উন্নত চিকিৎসার প্রয়োজনে চিকিৎসকরা তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন