শনিবার
১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ভিজিটর ভিসায় কত দিন থাকা যাবে, জানাল যুক্তরাষ্ট্র

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পিএম আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পিএম
ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস
expand
ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস

একজন আন্তর্জাতিক ভ্রমণকারী যুক্তরাষ্ট্রে কত দিন থাকতে পারবেন, তা আগমনের সময় ইমিগ্রেশন কর্মকর্তা নির্ধারণ করেন বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। একই সঙ্গে জানানো হয়েছে, ভিজিটর ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ পর্যন্ত সেখানে অবস্থান করা যাবে না।

শনিবার (১১ এপ্রিল) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বার্তায় এসব তথ্য জানিয়েছে।

দূতাবাসের বার্তায় বলা হয়, একজন আন্তর্জাতিক ভ্রমণকারী যুক্তরাষ্ট্রে কত দিন অবস্থান করতে পারবেন, তা আপনার আগমনের সময় ইমিগ্রেশন কর্মকর্তা নির্ধারণ করেন। এটি আপনার বি১/বি২ ভিজিটর ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ নয় বা মেয়াদের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়।

বার্তায় আরও বলা হয়, অনেকেই মনে করেন ভিসার মেয়াদ যতদিন থাকে, ততদিন যুক্তরাষ্ট্রে থাকা বৈধ। কিন্তু প্রকৃতপক্ষে, যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত সময় উল্লেখ থাকে I-94 ফর্মে। সেখানে থাকা “Admit Until Date” অনুযায়ীই একজন ভ্রমণকারী কত দিন দেশে থাকতে পারবেন, তা নির্ধারিত হয়।

দূতাবাস ভ্রমণকারীদের পরামর্শ দিয়ে জানায়, যুক্তরাষ্ট্রে প্রবেশের পর অনলাইনে I-94 ফর্ম পরীক্ষা করে নিজের অনুমোদিত থাকার সময় সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরি। এ জন্য নির্ধারিত ওয়েবসাইট (i94.cbp.dhs.gov) ব্যবহার করতে বলা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন