

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক নতুন ইতিহাস গড়েছেন। বিশ্বের সবচেয়ে ধনী এই উদ্যোক্তার সম্পদ ছাড়িয়েছে ৫০০ বিলিয়ন ডলার। এটাই প্রথমবার, কোনো ব্যক্তির নিট সম্পদ অর্ধ ট্রিলিয়নের বেশি হলো।
ফোর্বস সাময়িকীর বিলিয়নিয়ার সূচক অনুযায়ী, বুধবার বিকেল পর্যন্ত মাস্কের সম্পদের পরিমাণ দাঁড়ায় ৫০০.১ বিলিয়ন ডলার। টেসলার শেয়ারের উত্থান ও স্পেসএক্সসহ অন্যান্য প্রতিষ্ঠানের মূল্যবৃদ্ধি এ মাইলফলক অর্জনে বড় ভূমিকা রেখেছে।
টেসলার সঙ্গেই মাস্কের ভাগ্য ওঠানামা করে। বর্তমানে কোম্পানিটির প্রায় ১২.৪ শতাংশ শেয়ারের মালিক তিনি। চলতি বছর শেয়ারের দাম বেড়েছে ১৪ শতাংশের বেশি। কেবল গতকালই টেসলার শেয়ার ৩.৩ শতাংশ বাড়ায় তার সম্পদে আরও ৬০০ কোটি ডলার যোগ হয়েছে।
বছরের শুরুতে নানা অস্থিরতার মধ্যে পড়েছিলেন মাস্ক। মার্কিন রাজনীতিতে সম্পৃক্ত হয়ে বিতর্কে জড়িয়ে পড়ার পর তিনি আবার পুরো মনোযোগ দেন টেসলায়। তার সেই প্রত্যাবর্তনের প্রভাব পড়েছে কোম্পানির বাজারমূল্যেও।
টেসলার পরিচালনা বোর্ডের চেয়ারম্যান রবিন ডেনহোম জানান, কয়েক মাসের বিরতির পর ইলন মাস্ক আবার কোম্পানির নেতৃত্বে পূর্ণ উদ্যমে ফিরেছেন এবং এখন তিনি টেসলার সম্মুখসারিতে অবস্থান করছেন।
মন্তব্য করুন
