বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৬ পিএম
প্রতীকী ছবি
expand
প্রতীকী ছবি

পরিষেবাকে আরও সহজ করে তুলতে নতুন সিদ্ধান্ত নিয়েছে ফেসবুকের সত্বাধিকারী প্রতিষ্ঠান মেটা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী এপ্রিল থেকে স্বতন্ত্র মেসেজিং সাইট Messenger.com বন্ধ করে দেওয়া হবে। একই সঙ্গে বন্ধ হবে মেসেঞ্জারের ডেস্কটপ অ্যাপ্লিকেশনও।

এক ঘোষণায় মেটা জানায়, Messenger.com আর আলাদা প্ল্যাটফর্ম হিসেবে পরিচালিত হবে না। ফলে কম্পিউটারের ব্রাউজার দিয়ে সরাসরি ওই ওয়েবসাইটে গিয়ে মেসেঞ্জার ব্যবহার করার সুযোগ থাকছে না। তবে ব্যবহারকারীরা মূল ফেসবুক ইন্টারফেসে লগইন করেই বার্তা আদান-প্রদান করতে পারবেন।

প্রতিষ্ঠানটির ভাষ্য, মোবাইলকেন্দ্রিক ব্যবহার বাড়ার কারণে তারা একটি একক প্ল্যাটফর্মে যোগাযোগসেবা কেন্দ্রীভূত করতে চায়। যেখানে বার্তা, নোটিফিকেশন ও অন্যান্য ফিচার একই জায়গায় রাখা সম্ভব হবে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, গত কয়েক বছরে ব্যবহারকারীদের বড় অংশ স্মার্টফোন নির্ভর যোগাযোগে অভ্যস্ত হয়ে পড়েছেন। ফলে আলাদা ওয়েব প্ল্যাটফর্ম ও ডেস্কটপ অ্যাপ রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা কমেছে। এই পদক্ষেপকে তারা মেসেজিং অবকাঠামো আধুনিকায়ন ও ব্যয় সংকোচনের ধারাবাহিক উদ্যোগ হিসেবে দেখছেন।

নতুন সিদ্ধান্তে সবচেয়ে বেশি প্রভাব পড়বে তাঁদের ওপর, যারা ফেসবুক অ্যাকাউন্ট ছাড়া ওয়েবে মেসেঞ্জার ব্যবহার করতেন। ওয়েবসাইট বন্ধ হলে বার্তা আদান-প্রদানের জন্য ফেসবুক অ্যাকাউন্টে লগইন করতে হবে। লগইন করলে আগের চ্যাট হিস্টোরিও দেখা যাবে। মেটা জানিয়েছে, পিন নম্বর ব্যবহার করে বিভিন্ন প্ল্যাটফর্মে চ্যাট ইতিহাস পুনরুদ্ধার বা স্থানান্তরের সুবিধাও থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
England VS Argentina
Scheduled
16 Jul, 01:00 AM
VS
World Cup