

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


স্মার্টফোনের ব্যবহার যত বাড়ছে, ব্যাটারি–সংক্রান্ত সমস্যাও ততই বাড়ছে। অনেকেই অভিযোগ করেন, নতুন ফোন হলেও চার্জ দ্রুত শেষ হয়ে যায়। আসলে কিছু সাধারণ সেটিংস ও ফিচার অজান্তেই বেশি ‘চার্জ’ খরচ করে। এগুলো নিয়ন্ত্রণে রাখলে ব্যাটারির স্থায়িত্ব বাড়ানো সম্ভব।
নিচে এমন পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হলো—
১) ব্রাইটনেস ও টাইমআউট
ফোনের ডিসপ্লেই সবচেয়ে বেশি চার্জ খরচ করে। তাই স্ক্রিনের ব্রাইটনেস প্রয়োজনের তুলনায় বেশি রাখার দরকার নেই। চোখের আরাম অনুযায়ী উজ্জ্বলতা ঠিক করুন। পাশাপাশি স্ক্রিন টাইমআউট বা অটো-লক সময় কমিয়ে রাখলে অপ্রয়োজনীয় শক্তি অপচয় কমবে।
২) ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপ
অনেক অ্যাপ ব্যবহার না করলেও পেছনে সক্রিয় থাকে এবং ডেটা ও ব্যাটারি খরচ করে। সেটিংস থেকে অপ্রয়োজনীয় অ্যাপের ব্যাকগ্রাউন্ড কার্যক্রম বন্ধ করলে চার্জ দীর্ঘস্থায়ী হবে। বিশেষ করে ‘ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ’ অপশন নিয়ন্ত্রণে রাখা জরুরি।
৩) অপ্রয়োজনীয় সংযোগ বন্ধ রাখা
ব্লুটুথ, হটস্পট, লোকেশন, এনএফসি বা এয়ারড্রপের মতো ফিচার ব্যবহার না করলে বন্ধ রাখুন। এগুলো চালু থাকলে ব্যাকগ্রাউন্ডে শক্তি খরচ হয়।
৪) ডার্ক মোড ব্যবহার
যেসব ফোনে ও’লেড বা এমোলেড ডিসপ্লে আছে, সেখানে ডার্ক মোড ব্যবহার করলে কম পিক্সেল জ্বলে এবং কম শক্তি খরচ হয়। ফলে নিয়মিত ডার্ক থিম চালু রাখলে ব্যাটারির ওপর চাপ কমে।
৫) অ্যানিমেশন ও লাইভ ওয়ালপেপার কমানো
লাইভ ওয়ালপেপার বা বেশি অ্যানিমেশন ব্যাটারি খরচ বাড়ায়। সাধারণ ওয়ালপেপার ও কম অ্যানিমেশন ব্যবহার করলে শক্তি কম খরচ হয়।
ছোট ছোট এই পরিবর্তনগুলো অভ্যাসে পরিণত করলে স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘ সময় ভালো থাকবে এবং হঠাৎ চার্জ শেষ হয়ে যাওয়ার ঝামেলা কমবে।
মন্তব্য করুন

