রবিবার
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলগ্রহে ৩৭০ কোটি বছর পুরোনো জৈব অণুর খোঁজ পেয়েছে নাসা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

নাসার কিউরিওসিটি রোভার মঙ্গল গ্রহের মাটিতে এমন জটিল জৈব অণুর সন্ধান পেয়েছে। এ জৈব অণু প্রায় ৩৭০ কোটি বছর আগের কাদা–পাথরে সংরক্ষিত। নাসার বিজ্ঞানীরা মনে করছেন, এই অণুগুলি প্রাচীন জীবনের উপস্থিতির শক্তিশালী ইঙ্গিত হতে পারে। এর ফলে মঙ্গলে প্রাণের অস্তিত্ব সংক্রান্ত দীর্ঘদিনের জল্পনা আরও জোরালো হয়েছে।

কিউরিওসিটি রোভার বর্তমানে মঙ্গলগ্রহের পাহাড় মাউন্ট শার্প-এর পাদদেশে অবস্থান করছে। গেইল ক্রেটারের বিশাল খাদের ভেতরে মাউন্ট শার্পের স্তরগুলোতে ড্রিল করে সংগৃহীত পাথরের নমুনায় মধ্যম আকারের হাইড্রোকার্বন যেমন ডেকেন, আনডেকেন ও ডোডেকেন পাওয়া গেছে।

নাসার গবেষকদের দাবি, এসব অণুর গঠন পৃথিবীর ফ্যাটি অ্যাসিডের খণ্ডিত অংশের মতো, যা কোষ গঠনের প্রধান উপাদান। মঙ্গলে এত প্রাচীন কাদা–পাথরে এমন জটিল জৈব গঠন বিরল।

ধারণা করা হচ্ছে, মহাজাগতিক বিকিরণ সাধারণত দীর্ঘ সময় ধরে এসব অণুকে ধ্বংস করে, কিন্তু এই পাথরে ৮০ মিলিয়ন বছরের বিকিরণেও অণুগুলো সংরক্ষিত আছে বলে দেখা গেছে। গবেষকরা ল্যাবরেটরি পরীক্ষা ও কম্পিউটার মডেলিং করে এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০১২ সালে মঙ্গলে অবতরণের পর থেকে কিউরিওসিটি রোভার একের পর এক রহস্য উদ্ঘাটন করছে। প্রাচীন হ্রদ থেকে শুরু করে পাথুরে এলাকা এবং বর্তমানে সালফেটে সমৃদ্ধ স্তর—রোভারটি এই সব জায়গায় প্রাণের উপযোগী পরিবেশের চিহ্ন খুঁজছে।

গবেষকরা বলছেন, মঙ্গলের ধূসর মাটিতে সংরক্ষিত এই জটিল জৈব অণুগুলোর উপস্থিতি প্রাচীন জীবনের জন্য একটি শক্তিশালী প্রমাণ হতে পারে, যা আগামী দিনগুলোতে আরও বিশদভাবে অনুসন্ধান হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X