সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধ্যাত্বে হোমিওপ্যাথি কতটা সফল, জানালেন বিশেষজ্ঞ

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৭:৫৯ পিএম আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৮:০৪ পিএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

বন্ধ্যাত্বের সমস্যা এখন বিশ্বজুড়েই বাড়ছে। নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই নানা কারণে সন্তান ধারণে জটিলতা দেখা দিতে পারে। এ অবস্থায় অনেকেই বিকল্প চিকিৎসা হিসেবে হোমিওপ্যাথির প্রতি আগ্রহ দেখান।

তবে কোন ধরনের বন্ধ্যাত্বে এটি তুলনামূলকভাবে উপকার দিতে পারে, সে বিষয়ে মত দিয়েছেন হোমিওপ্যাথি চিকিৎসকরা।

এবিষয়ে এনপিবি নিউজ-কে হোমিওপ্যাথি চিকিৎসক ডা. এ্যামিলা ফেরদৌস বলেন, ‘বন্ধ্যাত্বের যেসব ক্ষেত্রে হোমিওপ্যাথি ভালো ফল দিতে পারে, সেগুলোর মধ্যে রয়েছে— ওভুলেশন সমস্যা, পিসিওএস, চকোলেট সিস্ট, লো এএমএইচ, টিউব ব্লকেজ এবং পুরুষের শুক্রাণুর সমস্যা। তবে চিকিৎসার সাফল্য নির্ভর করে সঠিক রোগনির্ণয়, ব্যক্তিভিত্তিক চিকিৎসা এবং নিয়মিত ফলোআপের ওপর।’

বন্ধ্যাত্বের চিকিৎসায় হোমিওপ্যাথি অনেক ক্ষেত্রে ইতিবাচক ফল দিতে পারে বলে দাবি করেছেন হোমিওপ্যাথি বিশেষজ্ঞরা।

তাদের মতে, বিশেষ করে হরমোনের ভারসাম্যহীনতা, অনিয়মিত মাসিক, পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস), মানসিক চাপ বা অজানা কারণে সৃষ্ট বন্ধ্যাত্বে রোগীর সার্বিক শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসা দিলে ভালো ফল পাওয়া যেতে পারে।

বন্ধ্যাত্ব চিকিৎসায় হোমিওপ্যাথি কতটা কার্যকর? এর পক্ষে কী ধরনের বৈজ্ঞানিক প্রমাণ রয়েছে?

এবিষয়ে ডা. এ্যামিলা ফেরদৌস বলেন, ‘আধুনিক হোমিওপ্যাথি আগের তুলনায় অনেক উন্নত এবং বন্ধ্যাত্ব চিকিৎসায় কার্যকর ভূমিকা রাখতে পারে। এ বিষয়ে বিভিন্ন গবেষণা ও প্রকাশিত বৈজ্ঞানিক প্রবন্ধ রয়েছে। বন্ধ্যাত্বের চিকিৎসায় সফলতার জন্য গুরুত্বপূর্ণ হলো সঠিক রোগনির্ণয়, ব্যক্তিভিত্তিক চিকিৎসা, এবং ভালো মানের হোমিওপ্যাথিক ওষুধের ব্যবহার নিশ্চিত করা।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন