মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭৮

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৫ পিএম
expand
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭৮

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭৮ জন ডেঙ্গু রোগী।

সোমবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত দুইজনের মধ্যে একজন বরিশাল বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন বিভাগে নতুন করে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৪৯ জন, চট্টগ্রাম বিভাগে ৯০ জন, ঢাকা বিভাগের বাইরে ১১৩ জন, ঢাকা উত্তর সিটিতে ১২৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৭৪ জন, খুলনা বিভাগে ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ৫৫ জন, রংপুর বিভাগে ১০ জন এবং সিলেট বিভাগে তিনজন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে জানা গেছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪২,৫০৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৮১ জনের। ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৫৫ জন। চলতি বছর মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০,১৮৬ জনে।

এছাড়া, ২০২৪ সালে দেশে মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ৫৭৫ জনের মৃত্যু ঘটে। ২০২৩ সালে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ছিল সর্বোচ্চ, ১ হাজার ৭০৫ জন, এবং হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup