শনিবার
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

সহজ হাঁসের মাংস ভুনা রেসিপি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৩:৩৬ পিএম
হাসের মাংস
expand
হাসের মাংস

হাঁসের মাংস আমাদের দেশের একটি জনপ্রিয় খাবার। শীত এলেই হাঁসের মাংসের কদর বেড়ে যায়। শীত তো প্রায় চলেই গেছে, তবুও খেতে পারেন এখনই। চলুন জেনে নেওয়া যাক হাঁসের মাংস ভুনার সবচেয়ে সহজ ও সুস্বাদু রেসিপি।

উপকরণ

হাঁসের মাংস – ২ কেজি (একটি বড় হাঁস)

পেঁয়াজ কুচি – ২ কাপ

রসুন বাটা – ১ টেবিল চামচ

আদা বাটা – ২ টেবিল চামচ

তেজপাতা – ২টি

এলাচ – ৫টি

লবঙ্গ – ৪টি

দারুচিনি – ২টি

আস্ত গোলমরিচ – ১০টি

শাহী গরম মসলা গুঁড়া – ১ টেবিল চামচ

হলুদ গুঁড়া – ১½ চা চামচ

জিরা গুঁড়া – ১ টেবিল চামচ

ভাজা জিরা গুঁড়া – ১ টেবিল চামচ

ধনিয়া গুঁড়া – ১ টেবিল চামচ

শুকনো মরিচ বাটা – ১½ টেবিল চামচ

সরিষার তেল – পরিমাণমতো

সয়াবিন তেল – পরিমাণমতো

আস্ত কাঁচা মরিচ ও শুকনা মরিচ – ৪–৫টি

গরম পানি – ২ কাপ

লবণ – স্বাদমতো

প্রণালি

১. হাঁসের মাংস চামড়াসহ টুকরা করে নিন। ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখুন।

২. একটি হাঁড়িতে সরিষার তেল ও সয়াবিন তেল গরম করুন। তাতে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি ও আস্ত গোলমরিচ দিয়ে এক মিনিট ভেজে নিন।

৩. এবার পেঁয়াজ কুচি ও আদা-রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।

৪. শাহী গরম মসলা ও ভাজা জিরা গুঁড়া বাদে বাকি সব মসলা দিয়ে ভালো করে কষান।

৫. মসলা কষানো হলে হাঁসের মাংস দিয়ে ভালোভাবে মিশিয়ে প্রায় ১৫ মিনিট কষিয়ে নিন।

৬. এরপর গরম পানি ও লবণ দিন। চুলার আঁচ কমিয়ে ঢেকে দিন এবং মাংস সেদ্ধ হতে দিন।

৭. মাংস সেদ্ধ হয়ে তেল ছাড়লে ও ভুনা ভাব এলে উপরে শাহী গরম মসলা ও ভাজা জিরা গুঁড়া ছড়িয়ে নামিয়ে নিন।

পরিবেশন

গরম ভাত, চালের আটার রুটি, পরোটা, পোলাও কিংবা খিচুড়ির সঙ্গে হাঁসের মাংস ভুনা খেতে দারুণ লাগে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X