রবিবার
৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই পাবেন ৭ দিনের ছুটি

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০৭:৩৬ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

প্রেম ভাঙা কিংবা সংসার বিচ্ছেদের মতো ঘটনা মানুষের মানসিক স্বাস্থ্য ও প্রতিদিনের জীবনকে থমকে দেয়। ব্যক্তিজীবনের এই ঝড় প্রভাব ফেলে পেশাগত কাজেও, যার ফলে অনেক সময় উৎপাদনশীলতা আশঙ্কাজনকভাবে কমে যায়। কর্মীদের এই মনস্তাত্ত্বিক সংকট সামলে উঠতেই ভারতের বেঙ্গালুরুভিত্তিক স্টার্টআপ সংস্থা ‘স্টকগ্রো’ গ্রহণ করেছে এক যুগান্তকারী পদক্ষেপ।

২০২৪ সাল থেকে প্রতিষ্ঠানটি চালু করেছে ‘ব্রেকআপ লিভ’ বা বিচ্ছেদকালীন ছুটি। সংস্থাটির নীতি অনুযায়ী:

প্রেম ভাঙা কিংবা সংসার বিচ্ছেদ ঘটলে একটানা ৭ দিনের বেতনসহ (পেইড) ছুটি। প্রেম বা বৈবাহিক সম্পর্কের বিচ্ছেদ ঘটলে যেকোনো কর্মী এই ছুটি ভোগ করতে পারবেন।

বিচ্ছেদের পক্ষে কোনো কাগজপত্র বা প্রমাণ জমা দিতে হবে না, মানসিকভাবে কঠিন সময় পার করছেন- প্রতিষ্ঠানকে শুধু এটুকু জানানোই যথেষ্ট।

নেটিজেনদের মতে, এটি কেবল ছুটির ঘোষণা নয়, বরং কর্মীদের মানসিক স্বাস্থ্য ও আবেগীয় চাহিদাকে মূল্যায়ন করার এক মানবিক উদ্যোগ। এই সাময়িক বিরতি কর্মীদের মানসিক ক্লান্তি কাটিয়ে দ্রুত কর্মক্ষম ও নতুন উদ্যোমে কাজে ফিরতে সাহায্য করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন