রবিবার
৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে প্রশ্ন ছুঁড়লেন সোহেল রানা

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০৭:২৫ পিএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

অভিনেতা সোহেল রানা সম্প্রতি তার ভেরিফাইড ফেসবুক পেজে বাংলাদেশের বয়স্ক নাগরিকদের সুবিধা ও আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন নীতি নিয়ে একটি ক্ষোভপ্রকাশক স্ট্যাটাস দিয়েছেন। পোস্টে তিনি লেখেন,

"প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান,

পৃথিবীর অন্যান্য দেশে ৬০ বছর বয়স হলে তাকে সিনিয়র সিটিজেন হিসেবে অনেক সুযোগ-সুবিধা দেয়া হয়।

আর আমার এদেশে আশি বছর বয়স হলে তাকে তার ৫০ বছরের পুরনো লাইসেন্স হলেও স্মল বোর আরমস এর লাইসেন্স আর রিনিউ করতে দেয়া হয় না।

এর অর্থ কি?

৮০ বছর হয়ে গেলে তাকে কি সরকার মৃত্যুর খাতায় নাম লিখিয়ে দেবেন?

প্রশ্নটা রেখে গেলাম উত্তরটা আপনার কাছে। অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।"

সোহেল জানান, বিশ্বের বিভিন্ন দেশে ৬০ বছর বয়স হলেই জ্যেষ্ঠ নাগরিকদের নানাবিধ সরকারি সুযোগ-সুবিধা দেওয়া হয়, যা বাংলাদেশে অনুপস্থিত।

এছাড়াও সোহেল লাইসেন্স রিনিউ নীতিতে অসন্তোষ প্রকাশ করে জানান, ৮০ বছর বয়সে পৌঁছে দীর্ঘদিনের পুরনো অস্ত্র বা স্মল বোর আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন করতে না পারাকে তিনি প্রবীণ নাগরিকদের প্রতি সরকারের অবহেলা হিসেবে বর্ণনা করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন