বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কলা খাওয়ার সেরা সময় কখন?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৫:৫৭ পিএম আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৬:০২ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

পুষ্টিবিদদের মতে, যেকোনো স্বাস্থ্যকর খাবারের পুরো গুণাগুণ পেতে হলে তা সঠিক সময়ে খাওয়া জরুরি। কম খরচে পুষ্টির জোগান দিতে কলার কোনো বিকল্প নেই।

পটাশিয়াম, ভিটামিন বি-৬, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই ফলটি সবার জন্যই উপকারী। তবে ভুল সময়ে কলা খেলে উপকারের চেয়ে শরীরের ক্ষতিই বেশি হতে পারে।

কলা খাওয়ার সবচেয়ে আদর্শ সময় হলো সকাল ৮টা থেকে বেলা ১১টার মধ্যে (সকালের নাশতার পর অথবা দুপুরের খাবারের আগে)।

এই সময়টি কেন সেরা?

সহজে পুষ্টি শোষণ: সকালের এই সময়ে আমাদের শরীরের বিপাক হার (Metabolism) সবচেয়ে সক্রিয় থাকে। ফলে কলার পুষ্টিগুণ শরীর সহজেই লুফে নিতে পারে।

দীর্ঘক্ষণ শক্তি বজায় রাখা: এই সময়ে কলা খেলে তা পেট ভরিয়ে রাখে এবং দুপুরের খাবারের পূর্ব পর্যন্ত কাজে ভরপুর এনার্জি বা শক্তি জোগায়।

এছাড়া যারা নিয়মিত জিম বা ভারী ব্যায়াম করেন, তাদের জন্য কলা একটি আদর্শ ‘প্রি-ওয়ার্কআউট’ খাবার। কলার প্রাকৃতিক শর্করা শরীরকে তাৎক্ষণিক শক্তি দেয় এবং ব্যায়ামের পর পেশির ক্লান্তি দূর করতে সাহায্য করে।

কোন কোন সময়ে কলা খাওয়া ক্ষতিকর?

উপকারী হলেও দিনের দুটি সময়ে কলা খাওয়া শরীরের জন্য বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে:

১. খালি পেটে সকালে

অনেকে মনে করেন সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে কলা খাওয়া ভালো, কিন্তু চিকিৎসকেরা এর তীব্র বিরোধিতা করেন।

কলায় প্রচুর ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম থাকে। খালি পেটে এটি খেলে রক্তে এই দুই খনিজের ভারসাম্য হঠাৎ বিগড়ে যায়, যা সরাসরি হৃদযন্ত্র বা হার্টের ওপর চাপ সৃষ্টি করে।

এ ছাড়া কলার অম্লীয় (Acidic) উপাদান খালি পেটে গ্যাস এবং বদহজমের কারণ হতে পারে।

২. সন্ধ্যার পর বা রাতে

অনেকেরই রাতে খাবার পর ফল খাওয়ার অভ্যাস আছে, যা দ্রুত ত্যাগ করা উচিত। আয়ুর্বেদ ও আধুনিক চিকিৎসাবিজ্ঞান- উভয় মতেই রাতে কলা খাওয়া ক্ষতিকর।

ঠান্ডা লাগার ঝুঁকি: কলা শরীর ঠান্ডা করে। তাই রাতে কলা খেলে সর্দি, কাশি, সাইনাস বা কফ জমার সমস্যা অনেক বেড়ে যায়।

হজমের সমস্যা: রাতে আমাদের শরীরের মেটাবলিজম ধীর হয়ে যায়। কলায় থাকা উচ্চ ফাইবার রাতে সহজে হজম হতে চায় না, ফলে পেট ফাঁপা বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
England VS Argentina
Scheduled
16 Jul, 01:00 AM
VS
World Cup